প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিসহ নয়টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ইসি সচিবালয় থেকে জানা গেছে, নিবন্ধিত ৪০টি দলের মধ্যে জাতীয় পার্টিসহ ২৫টি দল হিসাব জমা দিয়েছে। নয়টি দল এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে। যে নয়টি দল সময় বাড়ানোর আবেদন করেছে সেগুলো হলো: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। নিজস্ব প্রতিবেদক