সময় হলেই পরিবেশ জবাব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ প্রকৃতির বন্ধু নয়, প্রকৃতিই মানুষের বন্ধু’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ‘পৃথিবীর তিন ভাগ পানি হলেও জলে বসতি স্থাপন করা যায় না। মাটিতে কেবল মানুষই বসতি স্থাপন করে না, সঙ্গে থাকে গাছপালা, তরুলতা, পশুপাখিসহ বিভিন্ন প্রজাতির জীব। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে পরিবেশ রক্ষায় কেবল আমাদেরই দায়িত্ব। আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছি। এতে পরিবেশ সরাসরি কিছু না বললেও সময় হলেই এর জবাব দেবে।’ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজেনাস নলেজ (বারসিক) নামের একটি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান। শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন।  

কর্মশালায় আরও বক্তব্য দেন মনোয়ার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মীর্জা ইস্কান্দার, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, গবেষণা সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও শিক্ষার্থী ফরহাদ হোসেন।: