প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য ভর্তিকৃত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময় পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি ক্লাস শুরু হবে। গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া ভর্তিকৃত সব শিক্ষার্থীর পরিচিতিমূলক সভা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।