সমর্থকদের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সমর্থকেরা গতকাল রোববার সকাল ১০টা থেকে পৌর এলাকায় মহড়া দিয়েছেন। দাউদকান্দি পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে শুরু হয়ে মহড়াটি বিশ্বরোড বাজার, থানা, উপজেলা সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে দাউদকান্দি পৌরসভা উচ্চবিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। এ সময় সমর্থকেরা ভোটারদের কাছে প্রার্থীর জন্য দোয়া কামনা করেন। মহড়া শেষে পৌরসভা উচ্চবিদ্যালয়ের মাঠে মো. শাহজাহান মিয়া সংক্ষিপ্ত বক্তব্য দেন।