সমর্থন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা বিএনপির নেতারা মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলামকে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দল-সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পৌর এলাকার থানা মোড়ে অনুষ্ঠিত কর্মিসভায় এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।  মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি