প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে চলা যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন কামনা করে গত সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় প্রধানমন্ত্রীর দপ্তরে একটি স্মারকলিপি দেওয়া হয়।শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন কয়েক দিন ধরেই কর্মসূচি পালন করে আসছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।