সমশের মবিনের পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর পদত্যাগের ঘটনাকে দলটির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সকালে নোয়াখালীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গত বৃহস্পতিবার বিএনপি থেকে পদত্যাগ ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন সমশের মবিন চৌধুরী। এর প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, এর আগে বিএনপি ছেড়েছেন নাজমুল হুদা। তিনি দলের প্রথম সারির নেতা ছিলেন। এসব কিছু বিএনপির অভ্যন্তরীণ কলহ, কোন্দলের বহিঃপ্রকাশ।
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর বড়পোল এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কের নতুন নামকরণ (বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্যাহ সড়ক) অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। পরে তিনি বেগমগঞ্জ কারিগরি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, আজ ক্ষমতা আছে, কাল না-ও থাকতে পারে। মন্ত্রী হলেই সুনাম অর্জন করা যায় না, ভাষণ দিয়ে সুনাম হয় না। কাজ দিয়ে, অ্যাকশন দিয়ে, সৎ, সততা দিয়ে সুনাম অর্জন করতে হয়।
পুনর্মিলনীতে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষা শুধু পরীক্ষা আর সার্টিফিকেটকেন্দ্রিক হলে হবে না।