সমস্ত শক্তি দিয়ে বদমায়েশি কর্মকাণ্ড বন্ধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সহিংসতায় জড়িত ব্যক্তিরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। অবশ্যই জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ হওয়া উচিত। রাষ্ট্র ও জনগণ সমস্ত শক্তি দিয়ে তাদের বদমায়েশি কর্মকাণ্ড বন্ধ করবে।গতকাল শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নতুন রেফ্রিজারেটর কারখানা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী একই সঙ্গে ওয়ালটনের মোবাইল ফোন ও ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজের নির্মাণকাজ পরিদর্শন করেন। অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াত যুদ্ধাপরাধী। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। এ দেশটাকে তারা ধ্বংসের চেষ্টা করছে। যে তাদের সমর্থন করছে, তারাও গিল্টি (অপরাধী)। এটা ব্যান্ড (নিষিদ্ধ) হওয়া উচিত।’‘বর্তমানে যে সহিংস অবস্থা চলছে, তা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বর্তমান অবস্থা চলতে থাকলে শিল্পক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে।’ বলেন অর্থমন্ত্রী। ওয়ালটন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শিল্পক্ষেত্রে ওয়ালটনের বড় বিকাশ হয়েছে। তারা যেভাবে পরিকল্পনা করেছে, সেভাবেই এগোচ্ছে। তাদের ব্যবস্থাপনা ভালো।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, আর. বি. গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম প্রমুখ।