প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলে বিধিনিষেধ জারির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সহ-উপাচার্য আবুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। এ সময় তাঁরা হলের সমস্যা এবং বিভিন্ন দাবি তুলে ধরেন।
প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের কিছু আবাসিক শিক্ষক ও কর্মকর্তা হলের আবাসিক ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। রাতে হলে প্রবেশের সময় নানা বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি।
সহ-উপাচার্য আবুল হোসেন বলেন, ‘ছাত্রীদের সঙ্গে যে অশোভন আচরণ হয়, তার সমাধান করা হবে।