সমাজ পরিবর্তনে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো
সনদ হাতে পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো

ভালো কথা বলবে। মিথ্যা কথা বলবে না। মানুষকে ভালোবাসবে। মাদককে না বলবে। নিজেকে উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলবে। গতকাল শুক্রবার চট্টগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। অনুষ্ঠান ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব পালন করেন চট্টগ্রামের প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সহযোগী হিসেবে ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও। অনুষ্ঠানে পাঁচ হাজার ৩৮০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। 

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে গতকাল মজার সব রাইডে চড়ে আনন্দ উচ্ছ্বাসে দিন কেটেছে সংবর্ধিত শিক্ষার্থীদের ষ ছবি: প্রথম আলো
ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে গতকাল মজার সব রাইডে চড়ে আনন্দ উচ্ছ্বাসে দিন কেটেছে সংবর্ধিত শিক্ষার্থীদের ষ ছবি: প্রথম আলো

বন্ধুসভার সদস্যদের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। এ পর্বের সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পাঠ্যবইয়ের পাশাপাশি তোমাদের পড়তে হবে ভালো বই, কবিতার বই, বিজ্ঞানের বই। এর মাধ্যমে তোমাদের মেধার স্ফুরণ ঘটবে। ভালো কথা বলবে। মিথ্যা কথা বলবে না। মানুষকে ভালোবাসবে। সুনাগরিক হিসেবে তোমাদেরকে সমাজের, রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে।’ টেলিটকের মহাব্যবস্থাপক কাজী গোলাম কুদ্দুস বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় টেলিটকের শতভাগ প্রয়াস রয়েছে। যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। তোমরা এবং আমরা সব ভালো কাজের সঙ্গেই আছি, মুঠোফোনসহ যা কিছু আধুনিক উপকরণ আছে তাকে তোমরা ভালো কাজে লাগাবে। তোমাদের সমাজের পরিবর্তনে কাজ করতে হবে।’ ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলম বলেন, ‘তোমাদের অর্জনকে ধরে রাখতে হবে। বাংলাদেশকে জ্ঞানভিত্তিক জাতি হিসেবে তুলে ধরতে হলে তোমাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আনিস ফারুক। 

অনুষ্ঠানে মাধ্যমিকে সেরা ফলাফলের জন্য চট্টগ্রাম নগরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে  সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এগুলো হচ্ছে চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও বায়তুশ শরফ মাদ্রাসা।

এ ছাড়া প্রত্যেক কৃতী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও একটি করে বিশেষ প্যাকেজের টেলিটক সিম উপহার দেওয়া হয়।

 দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান করেন ন্যান্সি, হূদয় খান, ক্লোজআপ ওয়ান তারকা অরিন, পুলক ও ব্যান্ড দল প্রমিথিউস। এ পর্বে গান ও আবৃত্তিতে অংশ নেয় কৃতী শিক্ষার্থী আরজু, শ্রাবণী, জুবায়ের হোসেন, তাসনিম হোসেন, প্রসূন পারভেজ প্রমুখ। অনুষ্ঠানের মূল পর্বের সঞ্চালক কৃতী শিক্ষার্থীদের মাদক ও ইভ টিজিংকে ‘না’ বলার শপথ উচ্চারণ করান। 

আজ ২১ সেপ্টেম্বর শনিবার

জয়পুরহাট

স্থান: পৌর কমিউনিটি সেন্টার

সময়: সকাল নয়টা ৩০ মিনিট