প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা ও আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে বিভাগে দিবসটির তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অধ্যাপক ফখরুল ইসলাম ও অধ্যাপক মো. এমাজ উদ্দিন। তাঁরা বলেন, সমাজের কল্যাণে প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে মানবতাবোধের উন্মেষ ঘটাতে হবে। মানবতাবোধ ছড়িয়ে দিতে হবে সমাজের সব মানুষের মাঝে।