সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে নুরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে আদেশ জারি করেছে। এখন তিনি শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদের আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুল অব বিজনেস, ১৯৯৬-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের দপ্তর পুনর্বণ্টন করেছেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন কিছুদিন আগে মারা গেলে প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়।