সমাজকল্যাণমন্ত্রীর অবস্থা কিছুটা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর অবস্থা এখন কিছুটা ভালো। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম আজ মন্ত্রীর মেয়ে সৈয়দা সাবরিনা শারমিনের বরাত দিয়ে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

মাইদুল ইসলাম বলেন, সকালে মন্ত্রীর মেয়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। গতকাল শনিবার মন্ত্রী শরীরের কোনো অঙ্গই নাড়াতে পারছিলেন না। আজ তিনি হাত-পা কিছুটা নাড়াতে পারছেন।

গতকাল মাইদুল ইসলাম জানিয়েছেন, সৈয়দ মহসীন আলীকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আজ তিনি বলেন, সেখানে যাওয়ার পরে মন্ত্রীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসার জন্য গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লাইফ সাপোর্টে সৈয়দ মহসীন আলীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে তিনি সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে ছিলেন। পরে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দুপুরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।