চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ, বিদায় ও শিক্ষক সংবর্ধনা ১৪ সেপ্টেম্বর পৃথকভাবে অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সকাল ১০টা থেকেই কলা ও মানববিদ্যা অনুষদ মিলনায়তনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সমাজতত্ত্ব বিভাগের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাজতত্ত্ব বিভাগের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আবুল হোসাইন ও সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন। বিভাগের সভাপতি লুৎফুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এ এফ ইমাম আলি ও অধ্যাপক মো. ওবায়দুল করিম।
ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও সংবর্ধিত অতিথি মো. সেকান্দর চৌধুরী। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মুহাম্মদ সাখওয়াত হোসাইন।