প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার সমাজতত্ত্ব বিভাগের প্ল্যানিং কমিটির অনুষ্ঠেয় সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাটহাজারীর সহকারী জজ আদালত। বিভাগের শিক্ষক লুৎফুন নাহার বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল রোববার এই নিষেধাজ্ঞা জারি করেন।বিভাগ সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর সমাজতত্ত্ব বিভাগের প্ল্যানিং কমিটির ১৪তম সভা হয়। আট সদস্যের মধ্যে সভাপতিসহ তিনজন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৭৬তম সভার ৫ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, বৈঠকে ৫০ শতাংশ সদস্য উপস্থিত থাকার নিয়ম রয়েছে।