সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।ছাত্রসমাবেশে সভাপতিত্ব করেন সত্যজিৎ বিশ্বাস। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনার্দন দত্ত, চট্টগ্রাম শাখার সভাপতি নাঈমা খালেদ, সাধারণ সম্পাদক আল কাদেরী, সহসভাপতি তাজ নাহার ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব বিজয় দাশ।