সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে আমির হোসেনের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন নির্বাচনের ফল গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষক আমির হোসেন ডিন নির্বাচিত হয়েছেন।তবে ফলাফল নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন বিধির লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ডিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর শিক্ষক সাজেদ আশরাফ করিম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার এই নির্বাচন হয়। তবে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এবং উভয় পক্ষের একটি করে ব্যালট পেপার সম্পর্কে পরস্পরবিরোধী অভিযোগ ওঠায় সমাজবিজ্ঞান অনুষদের ফল স্থগিত করা হয়। গতকাল রিটার্নিং কর্মকর্তা রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ফল ঘোষণা করেন।নির্বাচনে বিজিত প্রার্থী সাজেদ আশরাফ করিম অভিযোগ করেন, নির্বাচনের নিয়ম অনুসারে সমান ভোট হলে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করার কথা। কিন্তু তা করা হয়নি। এটি নির্বাচনী বিধির লঙ্ঘন।রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফল ঘোষণা করা হয়েছে।