প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ‘ডি’ ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ পেছানো হয়েছে। ওই অনুষদের পূর্বনির্ধারিত সাক্ষাৎকার ২৬ ও ২৭ নভেম্বরের পরিবর্তে ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবির স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এটি জানানো হয়।