প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষ সমাপনী পরীক্ষা দিয়েছিলেন গত বছরের ১০ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু ছয় মাস হয়ে গেলেও তাঁরা এখনো ফলাফল পাননি। একই সমস্যা ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরও। ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ সমাপনী পরীক্ষা দিয়েছিলেন গত বছরের ২১ নভেম্বর। কিন্তু সাড়ে চার মাস সময় চলে গেলেও তাঁরা ফলাফল পাননি। দ্রুত ফলাফল প্রকাশের দাবিতে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেন।