সমাজসেবা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নেত্রকোনায় গতকাল শনিবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘সমাজসেবার প্রচেষ্টা এগিয়ে যাবে দেশটা’ স্লোগান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়কগুলো ঘুরে তা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে কার্যালয়ের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস কে আনোয়ারুল হক, প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, উন্নয়নকর্মী শিল্পী বিশ্বাস প্রমুখ।