সমাজসেবা দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় গতকাল সোমবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। পরে খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।