সমাজের ছোটখাটো সমস্যা মানবাধিকার সংগঠনগুলো মিটিয়ে ফেলতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, সমাজের ছোটখাটো সমস্যা বা বিরোধ মানবাধিকার সংগঠনগুলোই মিটিয়ে ফেলতে পারে। আর সুশাসন প্রতিষ্ঠায় দক্ষ মানবাধিকারকর্মী তৈরির লক্ষ্যে তাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।গত শনিবার ‘সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকারকর্মীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড ২০১০ প্রদান অনুষ্ঠানে বিচারপতি এসব কথা বলেন। হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। সোসাইটরি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় মানবাধিকার আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।অনুষ্ঠানে মানবাধিকার নেত্রী সিগমা হুদা বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।এ বছর মানবাধিকার পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাগিব আলী, সিগমা হুদা, তারা মিয়া খান, পৌলিনুস কস্তা ডিডি, ভদন্ত ধর্মপাল ও প্রমথ বড়ুয়া।