সমাজের সবাই মিলে বখাটেদের প্রতিরোধ করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বখাটেদের দমন করা যাবে না। সমাজের সবাই মিলে বখাটেদের প্রতিরোধ করতে হবে। এমনকি নিজের ঘরে বখাটে থাকলে বাবা-মাকে সেই সন্তানের কুকীর্তি মানুষকে জানাতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘ইভ টিজিং বন্ধে আমরা’ শীর্ষক ইভ টিজিংবিরোধী মানববন্ধন, কবিতা পাঠ ও সমাবেশে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, আবদুল হক, সাদিয়া শারমিন, নাসিমা আক্তার, ইলিয়াস হোসাইন বিল হেলালী প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।