প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করে সমহারে ভাতা দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা জয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ১৯৯৮ সাল থেকে ভাতা পাওয়ার সুযোগ পান। সে সময় জেলা প্রশাসনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরকার তাঁদের যুদ্ধাহত হিসেবে তালিকাভুক্ত করে। কিন্তু এই প্রক্রিয়া অর্ধেক সম্পন্ন হওয়ার পরই সরকার পরিবর্তন হয়। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী বিভাজন সৃষ্টি করে অসম হারে ভাতার নিয়ম প্রবর্তন করা হয়। ফলে তাঁরা এখনো বৈষম্যের শিকার হচ্ছেন।