প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান সংশোধন বিষয়ে গঠিত বিশেষ কমিটিতে সরকারি দলের সমানসংখ্যক সদস্য দিলে সরকারকে সহযোগিতা করতে রাজি আছে বিএনপি। তবে সংবিধানে বিসমিল্লাহ বহাল রাখা ও কোনো দলের রাজনীতি নিষিদ্ধ না করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।গতকাল দুপুরে মতিঝিলের নিজ কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে প্রমাণ হয়েছে সরকার মুখে বললেও বাহাত্তরের মূল সংবিধানে ফিরে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, বিরোধী দলকে এক দিনের সময় দিয়ে বিশেষ কমিটিতে একজন সদস্য দেওয়া যে লোক দেখানো ছিল, তা সবার কাছেই পরিষ্কার হয়ে গেছে।মওদুদ বলেন, বিরোধী দলের সঙ্গে মতৈক্যের ভিত্তিতে সংবিধানের সংশোধন না করা হলে কোনো লাভ হবে না।