প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা সমান সমান। সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৬ হাজার ৬৬৬। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৩৩৩ জন ও নারী ভোটার ৩ হাজার ৩৩৩ জন। ৪ জুন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।