সমাপনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিবিদ হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হয়েছিলেন হুমায়ুন কবির ওরফে সমাপন। স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে আর মাত্র দুই মাস বাকি। ঠিক সেই মুহূর্তে গত জানুয়ারি মাসে জানা যায়, সমাপনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা কিডনি ফাউন্ডেশন হাসপাতালের চিকিত্সক হারুনুর রশিদের অধীনে চিকিত্সা নিচ্ছেন। চিকিত্সকেরা জানিয়েছেন, দ্রুত বিদেশে নিয়ে সমাপনের কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে অন্তত ১৫ লাখ টাকার প্রয়োজন। পিতৃহীন সমাপনের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় দেশের সবাই যদি অল্প অল্প সাহায্য নিয়ে হলেও সমাপনের চিকিত্সায় এগিয়ে আসেন তবেই বাঁচানো সম্ভব মেধাবী একজন শিক্ষার্থীকে, ভবিষ্যতের একজন কৃষিবিদকে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রাশেদুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৪.১০১.৯২৭৬৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।