সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাংসদ মৃণাল কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফজলে আজিম, সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, ইয়াজউদ্দিন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।