প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অমল সেনের জন্মশতবর্ষ উদ্যাপনের সমাপনী ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে পার্টির সভাপতি এবং বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ মোস্তফা লুৎফুল্লাহ, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পার্টির নড়াইল জেলা সভাপতি সাংসদ শেখ হাফিজুর রহমান। সারা দেশে এই নেতার জীবনাদর্শ নিয়ে সভা-সেমিনার হয় গত বছরের ১৯ জুলাই থেকে। প্রায় এক বছর পর এর সমাপনী হলো।