সমাপনী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার, উপজেলা প্রকৌশলী তাজমিল খান। মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য মৎস্যচাষি বিশ্বনাথ রায়, হারুনুর রশীদ ও নগেন চন্দ্র রায়কে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয়।