সমাপনী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান গতকাল রোববার সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার। এর আগে সকালে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধবিষয়ক শপথবাক্য পাঠ করান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।