সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় গতকাল বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে ভূমিসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। বেলা ১১টায় ছাতক উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান।