সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম শিখন প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও দীপঙ্কর রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুল কাদের, আরডিআরএসের প্রতিনিধি মেরিনা আহমেদ প্রমুখ। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের সহায়তায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ও সেফ দ্য চিলড্রেনের কারিগরি ব্যবস্থাপনায় ওই প্রকল্পটি পরিচালিত হতো। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি