প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের দুই দিনের স্নাতক শিক্ষা সমাপনী উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রথম দিন গতকাল বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন ওই ব্যাচের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক রাশেদ তালুকদার, প্রক্টর কামরুজ্জামান চৌধুরীসহ ওই ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।