সমাপনী ও জেএসসির ফল ৩০ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বিষয়টি নিশ্চিত করেন। গণশিক্ষামন্ত্রী জানান, ওই দিন প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি দেওয়া হবে। দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে সমাপনী পরীক্ষার ফলাফল তুলে ধরা হবে।
নিজস্ব প্রতিবেদক