প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গত বৃহস্পতিবার দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের হল সমাপনী ও ছয়টি অনুষদের প্রথমদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ তুহিন ওয়াদুদ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান, গুলনাহার নবী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায়, শহীদ মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ আমির শরীফ, সহকারী প্রাধ্যক্ষ শেখ মাজেদুল হক। সম্মাননা পান খাদিজা সুলতানা, খোরশেদা আক্তার, নাহিদ মাসুমা, কানিজ ফাতেমা, মোসাদ্দেকাতুন জান্নাত ও নুরজাহান সেতু।