সমাপনী কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমিতে গতকাল শনিবার কারারক্ষীদের ৪৬তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতিখার উদ্দিন, রাজশাহী বিভাগের কারা উপমহাপরিদর্শক বজলুর রশিদ ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কারাগারগুলোকে কল্যাণমুখী ও সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জেল কর্মকর্তা-কর্মচারীদের পোশাক ও র্যাং ক-ব্যাজ পরিবর্তনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।