সমাপনী পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার শুরু হচ্ছে ২০১৪ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এটি দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ৩১ লাখ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন।
ছয়টি বিষয় নিয়ে অনুষ্ঠিত এই পরীক্ষা শেষ হবে ৩০ নভেম্বর। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেওয়া হয়। আগে শুধু বাছাই করা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষা চালু করা হয়।