সমাপনী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল: নাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

বিরোধী দলের ডাকা অবরোধের কারণে আগামী পরশু বুধবার অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কি না, তা আগামীকাল মঙ্গলবার জানানো হবে। প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার রাতে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিরোধী দলের প্রতি আহ্বান জানাব, সমাপনী পরীক্ষায় প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর কথা বিবেচনা করে তাঁরা এই হিংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করবেন। আশা করব নতুন প্রজন্মের ভবিষ্যতের বিষয়টি তাঁরা বিবেচনা করবেন। এরপরও কিছু না হলে পরীক্ষার বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে।’ মাধ্যমিক বিদ্যালয়গুলোর চলমান বার্ষিক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলো ডটকমকে বলেন, অবরোধে পরীক্ষা চলতে পারে। আর এটাতো বিদ্যালয়ভিত্তিক পরীক্ষা। এ ক্ষেত্রে কোনো কারণে সমস্যা হলে স্কুলগুলো নিজেদের মতো ব্যবস্থা নিতে পারবে।