সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত প্রায় দেড় লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে গতকাল শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। রাজধানীর তেজকুনীপাড়ায় বটমলি হোম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার উত্তরপত্রে মনোযোগী এক পরীক্ষার্থী l ছবি: প্রথম আলো
সারা দেশে গতকাল শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। রাজধানীর তেজকুনীপাড়ায় বটমলি হোম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার উত্তরপত্রে মনোযোগী এক পরীক্ষার্থী l ছবি: প্রথম আলো

সারা দেশে গতকাল রোববার শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এ দুই পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী।

দুই পরীক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৩৪ হাজার ১১৮ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ১৭ জন। এই পরীক্ষায় বহিষ্কার হয়েছে তিনজন। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৬৭৩ জন।

এর মধ্যে অনুপস্থিত ছিল ৪২ হাজার ২৯৯ জন। এ পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি। ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।