প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষি পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাটবীজ উৎপাদন এবং বিতরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী চাষি প্রশিক্ষণ গতকাল সোমবার শেষ হয়েছে। বেলা তিনটার দিকে প্রশিক্ষণের সমাপ্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি বিভাগ এর আয়োজন করে। জেলা কৃষি বিভাগের উপপরিচালক আরশেদ আলী গত রোববার প্রশিক্ষণের উদ্বোধন করেন। এতে ৯০ জন চাষি উপস্থিত ছিলেন। তাঁদের রোপা আমনের মানসম্মত বীজ ও আমন ধানের উৎপাদন বৃদ্ধির আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাহিরুল ইসলাম।