প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের জন্য গঠিত ১৮টি উপকমিটি থেকে ১৮ জন পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার বিকেলে তাঁরা রেজিস্ট্রার মো. মমিনুল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন শাখায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতি, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি না দেওয়া, যোগ্যদের কর্মহীন করে রাখাসহ বিভিন্ন অভিযোগে কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।