সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমতিক্রমে তারিখ নির্ধারণ করে গত সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অংশ নিতে পারবেন।