প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ১৫তম সমাবর্তন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। নগরের জেলা পরিষদ মিলনায়তনে বিকেলে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। কলেজ থেকে প্রতিবছর ‘এ’ এবং ‘ও’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সমাবর্তন হয়। এবারের সমাবর্তনে ‘এ’ লেভেল থেকে ২৬ জন এবং ‘ও’ লেভেল থেকে ৩৭ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডেনিস ডেন্ট, একাডেমিক হেড শামীম চৌধুরী, প্রশাসনের প্রধান ফাহমিনা নাহাস, শিক্ষক রেদুয়ানুল বারী, অভিভাবকদের পক্ষে শামসুন্নাহার, স্বর্ণলতা রায় প্রমুখ বক্তব্য দেন।