সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবার ১ হাজার ৭৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনে সভাপতিত্ব করে শিক্ষার্থীদের ডিগ্রি দেন। এবার আমিনুর রহমান ও মো. আসাদুজ্জামান নামে দুই কৃতী শিক্ষার্থী আচার্যের স্বর্ণপদক পান। এ ছাড়া সর্বোচ্চ সিজিপিএর ভিত্তিতে স্নাতক পর্যায়ে স্কুল অব বিজনেস স্টাডিজের ছয়জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, স্কুল অব আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের ছয়জন এবং স্নাতকোত্তর পর্যায়ে স্কুল অব বিজনেস স্টাডিজের দুজন ও স্কুল অব আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের দুই শিক্ষার্থীকে উপাচার্যের স্বর্ণপদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি