সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান গত বুধবার গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সারা দেশের প্রায় সাত হাজার ডিগ্রিধারী অংশ নেন। অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে দেশপ্রেম, বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক উদার দৃষ্টিভঙ্গিকে সম্পৃক্ত করার আহ্বান জানান। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এম এ মাননান, সহ-উপাচার্য খোন্দকার মোকাদ্দেম হোসেন। বিজ্ঞপ্তি