সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তৃতীয় ব্যাচের সমাবর্তন আজ। চট্টগ্রাম নগরের হল টোয়েন্টি ফোর কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার। প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞান ও কলা বিভাগের দেড় শ শিক্ষার্থীকে সমাবর্তনে স্নাতক ডিগ্রির সনদ তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি