সমাবর্তন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন স্থগিত করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সমাবর্তন হওয়ার কথা ছিল। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর এ কথা জানিয়েছে। তবে কী কারণে সমাবর্তন স্থগিত করা হয়েছে, তা জানানো হয়নি। সমাবর্তনের নতুন তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার কার্যালয়। এদিকে সমাবর্তনের নিবন্ধন গত ২১ জানুয়ারি শেষ হয়েছে।