সমাবর্তন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবার্য কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন স্থগিত করা হয়েছে। আগামী ৪ মার্চ এ সমাবর্তন হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও প্রকাশনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব-১, জন্নাতুন নাঈম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনিবার্য কারণে সমাবর্তন স্থগিত করতে বলা হয়। এ পরিপ্রেক্ষিতে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সমাবর্তন-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির এক জরুরি সভায় স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।