সমাবর্তন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন স্থগিত করা হয়েছে। আজ শনিবার সমাবর্তন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাবর্তন স্থগিত করার বিষয়টি জানান।গতকাল সকালে সংবাদ সম্মেলনে রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী জানান, সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাষ্ট্রপতির প্রতিনিধি ও সমাবর্তনের সভাপতি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রাজশাহীতে আসতে অপারগতা জানালে সমাবর্তন স্থগিত করা হয়।